ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সারা দেশের বিভিন্ন স্থানে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষের ঢল নামে।
একই দিনে রাজধানী ঢাকার বাইরে নওগাঁ, বগুড়া, কুষ্টিয়া, মাদারীপুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ: বেলা আড়াইটায় শহরের নওজোয়ান মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এক হাদিকে শহীদ করে লাভ নেই, এখন প্রতিটি ঘরে ঘরে হাদি তৈরি হবে।
বগুড়া: আলতাফুন্নেসা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া: কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জানাজায় জুলাই যোদ্ধারা উপস্থিত হয়ে হাদির দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চবি জিরো পয়েন্টে চাকসুর উদ্যোগে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের। এ সময় চবি শিক্ষকরা আবেগপ্লুত হয়ে হাদির আদর্শে অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া মাদারীপুরের রাজৈরেও বাদ জোহর জানাজা শেষে ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়া ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মারা যান। তার এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর