ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোলা জেলায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, ভোলা জেলার চারটি আসনে নৌবাহিনী সদস্যদের নিরাপত্তা ও সমন্বয়মূলক দায়িত্ব পালন করছে। সঙ্গে রয়েছেন কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার। তারা সবাই একযোগে প্রশাসনকে সহায়তা করছে যাতে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। সমস্ত বাহিনী নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোলা জেলায় সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করব, নির্বাচন ও ভোটগণনার পুরো প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বজায় থাকবে। ফলাফল ঘোষণার পরও কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত থাকব।”
সাংবাদিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান উল্লেখ করেন, “নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলভাবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ।”
প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্গম এলাকায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বিশেষ জলযান এবং হেলিকপ্টার ব্যবহার করবে। জরুরি প্রয়োজনে বিমান বাহিনীর হেলিকপ্টারও নিরাপত্তা প্রয়োগে ব্যবহার হবে।
এর আগে নৌবাহিনী প্রধান ভোলা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)