ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
এ কে খন্দকারের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এ কে খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় যোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সাহসিকতা, দূরদর্শী নেতৃত্ব ও কৌশলগত ভূমিকা দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তার নেওয়া সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা মুক্তিযুদ্ধকে আরও সুসংহত ও কার্যকর করে তোলে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর এ কে খন্দকার বাংলাদেশ বিমানবাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান হিসেবে তিনি এই বাহিনীকে একটি সুসংগঠিত, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে অসামান্য অবদান রাখেন।
প্রধান উপদেষ্টা বলেন, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ কে খন্দকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করেন, যার মাধ্যমে প্রকৃত ইতিহাস তুলে ধরার কারণে পতিত ফ্যাসিবাদী শাসনামলে তাকে ব্যাপক রোষানলের মুখে পড়তে হয়। স্বাধীনতাযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরাই ছিল তৎকালীন শাসকদের দৃষ্টিতে তার ‘অপরাধ’।
শোকবার্তায় আরও বলা হয়, এ কে খন্দকার ছিলেন একজন দৃঢ়চেতা, সৎ, সাহসী ও আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক। তার জীবনদর্শন, কর্ম ও চিন্তা নতুন প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে প্রধান উপদেষ্টা বলেন, এ কে খন্দকারের প্রয়াণে জাতি একজন বীর সন্তানকে হারাল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট