ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
'মডেল একাডেমি'তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি
“আমরা হলে সচেতন, ডেঙ্গু হবে নিয়ন্ত্রণ” স্লোগানে সচেতনামূলক র্যালি করেছে মিরপুর মডেল একাডেমি।
আজ মঙ্গলবার ( ২৯ জুলাই) মডেল একাডেমি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে সচেতনমূলক র্যালির আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শামীম পারভেজ ও পর্ষদের সদস্য মোঃ নাসির উদ্দীন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন।
র্যালিটি মিরপুর পাইকপাড়া মডেল একাডেমি হতে শুরু করে ডি-টিএমএস কলোনী, প্রধানপাড়া, মাধবকাঠি, পাইকপাড়া, ক্যাম্প এলাকা হয়ে দক্ষিণখানস্থ সড়ক প্রদক্ষিণ করে মডেল একাডেমিত গিয়ে শেষ হয়।
মোহাম্মদ শামীম পারভেজ বলেন, দেশে ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হলো ব্যক্তি পর্যায়ের সচেতনতা। শিক্ষার্থীদের সাথে নিয়ে মিরপুরের মানুষকে সচেতন করার জন্য সে কাজটি আমরা করছি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল রাস্তা-ঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মোঃ নাসির উদ্দীন বলেন, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্য বিধি অনুসরণে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসব প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিচালনা প্রয়োজন। আমরাও স্কুলের পক্ষে থেকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ
২০২৪-এ মহানগর পর্যায়ে রাজধানীর মিরপুরের ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রায় চার হাজার শিক্ষার্থী ও ১১০ শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্থাভাব বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে