ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্কে বন্দুকধারীর গুলি, বাংলাদেশিসহ ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নিহত ওই কর্মকর্তার নাম ইসলাম। তিনি তিন বছর আগে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন।
সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেইন তামুরা (২৭)। তিনি লাস ভেগাসের বাসিন্দা। পুলিশের ধারণা তিনি গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, তামুরার পূর্বে মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল বলে তার চিকিৎসা ইতিহাস থেকে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ঘটে ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে। একজন নারী সাক্ষাৎকারে এএফপিকে জানান গুলির পরপরই ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং আকাশে হেলিকপ্টার দেখা যায়। পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং সাংবাদিক ও সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
ঘটনার পর নিউইয়র্কের ডেমোক্রেট দলের মেয়রপ্রার্থী জোহারান মামদানি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার কেন্দ্রবিন্দু ছিল ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিট এলাকা যা ম্যানহাটানের এক ব্যস্ততম ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন অঞ্চল। সেখানে একাধিক বিলাসবহুল হোটেল ও বড় করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকা এখনও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল