ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ফিলাডেলফিয়া মাতালেন রকস্টার জেমস
লস অ্যাঞ্জেলসের পর এবার ফিলাডেলফিয়ার প্রবাসীদের হৃদয় ছুঁয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। নগর বাউলের এই প্রধান কণ্ঠশিল্পী, গীতিকার ও গিটারিস্টের প্রাণবন্ত পরিবেশনায় বিমোহিত হন পেনসিলভানিয়ার গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে উপস্থিত হাজারো দর্শক।
যুক্তরাষ্ট্রে চলমান কনসার্ট ট্যুরের অংশ হিসেবে জুন মাস থেকেই দেশটিতে অবস্থান করছেন জীবন্ত কিংবদন্তি জেমস। একের পর এক শহরে কনসার্টের মাধ্যমে তিনি তুলে ধরছেন বাংলা সংগীতের সমৃদ্ধতা ও গভীরতা।
গত শুক্রবার (২৫ জুলাই) ফিলাডেলফিয়ার কনসার্টটি অনুষ্ঠিত হয়। মূল আয়োজনে যাওয়ার আগে পারফর্ম করেন প্রবাসী শিল্পী পারসানা ইভানা ও রাসেল। এরপর মোটরবাইকে করে স্টেজে হাজির হন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী দীঘিকে সঙ্গে নিয়ে তার পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
রাতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত আসে যখন মঞ্চে ওঠেন রকস্টার জেমস। পদ্ম পাতার জল, গুরু ঘর বানাইলা কি দিয়া, মায়ের মতো গান-সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। সুরের জাদুতে কেউ আবেগে আপ্লুত, কেউবা আনন্দে উদ্বেল।
বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন তিনি গাইতে শুরু করেন হিন্দি সিনেমার জনপ্রিয় গান ভিগি ভিগি— মুহূর্তেই শ্রোতারা হারিয়ে যান এক অন্য জগতে।
সুন্দর ও প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি আরও মনোগ্রাহী করে তোলেন শারমিনা সিরাজ সোনিয়া।
এই আয়োজনের পেছনে ছিল নিউ হোপ হোম কেয়ার এবং রিভারাইন এন্টারটেইনমেন্ট। আয়োজক সংগঠনের পক্ষ থেকে সাইফুজ্জামান ড্যানী ও সাইকুল ইসলাম জানান, কনসার্টের টিকিট বিক্রির অংশবিশেষ বাংলাদেশের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল নেক্সট জেন ও ঢাকা সার্কেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস