ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সংকটে অকটেন-পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে অকটেন ও পেট্রোল বিক্রিতে সীমা আরোপ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে এ দুই ধরনের জ্বালানি তেলের বিক্রি আগের গড়ের তুলনায় কমিয়ে দেওয়া হবে।
বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি জ্বালানি সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ কমানোর আগের পরিকল্পনা সংশোধন করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়েছে, কমানো বরাদ্দ অনুযায়ী সরবরাহ কার্যকর করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ