ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় আয়োজন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহেই দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া বিরূপ হলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ঈদের প্রধান জামাতের ইমাম, ক্বারী ও উপস্থাপক নির্ধারণের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন তিনজন আলেম, তিনজন ক্বারী ও তিনজন উপস্থাপকের নামের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক চূড়ান্ত করা হবে।
ঈদের প্রধান জামাত আয়োজনের সার্বিক দায়িত্বে থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত