ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ হেলালী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে আগামী চার বছরের জন্য কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগের ফলে দীর্ঘ পাঁচ মাস ধরে চলে আসা কুয়েটের অচলাবস্থা নিরসনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
কুয়েটে অস্থিরতার সূত্রপাত হয় গত ১৮ ফেব্রুয়ারি, যখন ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার জেরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে তার পদ থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তার নিয়োগের পরপরই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। শিক্ষক সমিতির লাগাতার আন্দোলনের মুখে ২২ মে অধ্যাপক হযরত আলী পদত্যাগ করতে বাধ্য হন।
পরবর্তী সময়ে কুয়েটে শিক্ষক সমিতির ক্লাস বর্জন কর্মসূচি এবং ক্যাম্পাস বন্ধের কারণে গত পাঁচ মাস ধরে ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
এই দীর্ঘ অচলাবস্থা নিরসনের জন্য কুয়েট শিক্ষক সমিতি দ্রুত একজন স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছিল। কুয়েট শিক্ষক সমিতি মনে করেছে, একজন স্থায়ী উপাচার্য নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।
নতুন উপাচার্য নিয়োগ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে। অভিভাবকরা অবিলম্বে ক্লাস শুরুর অনুরোধ জানিয়েছেন, যেন তাদের সন্তানদের শিক্ষাজীবন আর ক্ষতিগ্রস্ত না হয়। অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীর নেতৃত্বে কুয়েট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হবে—এই প্রত্যাশা এখন ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?