ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি চলাকালীন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
প্রতিবেদনের বরাতে জানা গেছে, উমামা ফাতেমার প্রতিষ্ঠিত ‘বিজ্ঞান আড্ডা’ নামক প্লাটফর্মের অর্থায়নে সম্প্রতি একাধিক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রচারণার নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কিছু কার্যক্রম চলমান রাখা হয়েছে।
গত ৩০ আগস্ট কেমিকৌশল বিভাগের ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি (এমআরএস) প্রোগ্রামে ‘বিজ্ঞান আড্ডা’ অর্থায়ন করেছে। এছাড়া ১ সেপ্টেম্বর প্রাণিবিদ্যা বিভাগে ‘আর’ প্রোগ্রামিং কোর্স আয়োজন করা হয় উমামা ফাতেমার প্রতিষ্ঠিত এই প্লাটফর্মের মাধ্যমে।
ডাকসু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা কোনো প্রকার সেবামূলক কার্যক্রম, উপঢৌকন বিতরণ বা অর্থায়ন করতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
উমামা ফাতেমা বলেন, “৩১ আগস্টের প্রোগ্রামটি এমআরএসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল, আমরা কেবল সহযোগিতা করেছি। মূল প্রোগ্রাম ছিল মে মাসে আয়োজন করা বিজ্ঞান মেলা, সেখান থেকে কিছু অর্থ অবশিষ্ট ছিল। এটি পূর্ব নির্ধারিত একটি কার্যক্রম।”
১ সেপ্টেম্বর আয়োজিত ‘আর’ প্রোগ্রামিং কোর্স সম্পর্কে তিনি জানান, “আমি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামের বিষয়ে অবগত ছিলাম না। এটি আয়োজন করেছেন সিয়াম ফেরদৌস ইমন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করতে হবে।”
এছাড়া ডাকসু আচরণবিধি অনুযায়ী, রাত ১১টার পর প্রচারণা নিষিদ্ধ। তবে অভিযোগ উঠেছে, উমামা ফাতেমা রাত ১২টায় নিজ হলে নারী শিক্ষার্থীদের কক্ষে কক্ষে প্রচারণা চালিয়েছেন। শনিবার রাত ১১টা ৪৯ মিনিটের ফুটেজ ও ছবি প্রতিবেদকের কাছে এসেছে, যেখানে এই ঘটনা ধরা পড়েছে।
এর আগে রাত ১টার পর রোকেয়া হলে অবস্থান ও প্রচারণা চালানোর অভিযোগের পর তিনি ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়েছিলেন। এ বিষয়ে উমামা ফাতেমা বলেন, “মেয়েদেরকে অনুমতি জিজ্ঞেস করে কক্ষে প্রবেশ করেছি। বাকি একদিন হওয়ায় কোনো অনধিকার চর্চা হয়নি।”
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমাদের কাছে এখনও কোনো অভিযোগ formal আসে নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট