ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হবে। এর আগে ১৩তম দিনে সাক্ষ্য দিয়েছেন তিনজন। তবে ৩৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া এসআই মো. আশরাফুল ইসলামের জেরা হয়নি; আজ তাকে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করবেন। এরপর মূল সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি মামলার আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তিনি জানিয়েছেন, জুলাই-আগস্টে গণহত্যা চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও তিনি ট্রাইব্যুনালের সামনে অজানা অনেক তথ্য প্রকাশ করেছেন।
এ মামলায় এখন পর্যন্ত ৩৯ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। সাক্ষীদের বর্ণনায় গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশজুড়ে হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উঠে এসেছে। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত ১ সেপ্টেম্বর দশম দিনে ছয়জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়। এ মামলায় ৮১ জন সাক্ষী থাকবেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে সম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে মোট ৮,৭৪৭ পৃষ্ঠা দলিল, তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও প্রমাণাদি ৪,০৫ প্রপৃষ্ঠা, শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা