ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডাকসু নির্বাচনকে ঘিরে ফেসবুক পেজের অ্যাডমিনকে তলব
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত একটি ফেসবুক পেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের ওই পেজের অ্যাডমিন জুলিয়াস সিজার তালুকদারকে তলব করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ পেয়েছে যে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের পেজ থেকে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ও ব্যক্তিগত চরিত্রহননমূলক পোস্ট প্রকাশ করা হচ্ছে।
একাধিকবার পেজটি বন্ধ করার অনুরোধ জানানো হলেও তা এখনো বন্ধ করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে পেজটির অ্যাডমিনকে কারণ দর্শানোর জন্য আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলার উত্তর পাশের সভাকক্ষে ডাকসু আচরণবিধি টাস্কফোর্সের জরুরি সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা বন্ধ করা জরুরি। এজন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?