ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কম্বোডিয়ায় পাল্টা হা’মলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় দুই থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা জবাবে সীমান্তের ওপারে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে বিতর্কিত সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর সংঘর্ষ চরম আকার ধারণ করে।
তবে সর্বশেষ সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।
থাই সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান কম্বোডিয়ার অভ্যন্তরে ঢুকে স্পষ্টভাবে সামরিক ঘাঁটি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে এবং বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, “এফ-১৬ বিমান গুলিবর্ষণ করেছে এবং সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।”
বিবিসি ও রয়টার্সের বরাতে জানা যায়, থাই বাহিনী কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে। এর আগে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় দুটি রকেট আঘাত হানার জবাবে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে।
থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানন জানান, “পরিকল্পিতভাবে এবং নির্দিষ্ট সামরিক স্থাপনার ওপর বিমানশক্তি প্রয়োগ করা হয়েছে।” অন্যদিকে থাই সামরিক কর্মকর্তা সুরাসান কংসিরির তথ্য অনুযায়ী, সীমান্তের অন্তত ছয়টি স্থানে এখনো সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে পাঁচ বছরের একটি শিশু-সহ তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
উভয় দেশ একে অপরকে দায়ী করেছেকম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যান্ড সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলার মাধ্যমে জোরপূর্বক তাদের ভূখণ্ড দখলের চেষ্টা করছে। তারা এ হামলাকে 'বর্বর ও অবৈধ সামরিক আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করেছে।
কম্বোডিয়ার বক্তব্য, থাই যুদ্ধবিমান দুটি পৃথক স্থানে বোমা বর্ষণ করেছে, যেগুলো কম্বোডিয়ার স্বীকৃত ভূখণ্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সওচেতা বলেন, “এই বেআইনি ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ানক হুমকি। কম্বোডিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির অবনতি ঠেকাতে তারা সীমান্তের সব পয়েন্ট বন্ধ করে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত সামাল না দিলে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বেধে যেতে পারে। আঞ্চলিক শান্তির জন্য এটি এক ভয়াবহ ইঙ্গিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)