ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সূচক টেনে তুলেছে যেসব কোম্পানি
দেশের শেয়ারবাজারে আজ বুধবার সূচকের উত্থানে রেকর্ড গড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩.৯৪ পয়েন্টে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই উত্থানের রেকর্ড গড়ার নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- গ্রামীণফোন, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, রবি আজিয়েটা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ব্যাংক এশিয়া, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। আজ ডিএসইর সূচকে ৫৮.০৯ পয়েন্ট যোগ করেছে এই ১০ কোম্পানি।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে গ্রামীনফোন। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ১৮.৪৮ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৩.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩১৩ টাকা ২০ পয়সা থেকে ৩২৪ টাকায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিএটিবিসি। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ১২ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ১৫ টাকা ৯০ পয়সা বা ৫.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩১৩ টাকা ২০ পয়সা থেকে ৩৩৮ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ১০ পয়সা থেকে ৬৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন প্রায় ৪ পয়েন্ট, রবি আজিয়েটা প্রায় ৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা প্রায় ৪ পয়েন্ট, স্কয়ার ফার্মা প্রায় ৩ পয়েন্ট, ব্যাংক এশিয়া প্রায় ৩ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট এবং ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট ডিএসইর সূচকে যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)