ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সব বিভেদের ঊর্ধ্বে ওঠার আহ্বান প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, "যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে।"
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় সাংবিধানিক গণতন্ত্র ‘মব তন্ত্রের’ কাছে বাধা হতে চলেছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, "আমি আজ অনুষ্ঠানে সংবিধান, মদিনা সনদ বিরাট আদর্শের কথা বলেছি, সেই আদর্শ অর্জনে কোনও না কোনও সময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায়, ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়, তবে তার জন্য পিছপা হওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "আজকে যে আলোচনা আমরা করলাম, আপনার ধর্ম, জেন্ডার, বর্ণ, গায়ের কী রং—কিছুই আসে যায় না। আমাদের সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। সেটাই আজকের মেসেজ ছিল। আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে, যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন। আমাদের একসঙ্গে বসে, যে ঘটনা ঘটছে, এর সূত্রপাত খুঁজে বের করতে হবে। এই ঘটনায় নিরুৎসাহিত হবেন না, এগিয়ে যেতেই হবে।"
এ ধরনের ঘটনার পেছনে প্রধান কারণ এবং পারস্পরিক আস্থা-ভরসা কমে যাওয়া বা রাজনৈতিক কারণ আছে কিনা জানতে চাইলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, "সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কী, সেটা আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে মনে করি, আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তবে আমাদের জিজ্ঞেস করতে হবে আমরা কী একটু বেশি চাইছি? আমরা কী খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু সহিষ্ণু, পেশেন্স ও রিয়েলিস্টিক হতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি