ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এনার্জিপ্যাক পাওয়ার ও ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এনার্জিপ্যাক পাওয়ার ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়েছে। কোম্পানিগুলো নিজেরাও শেয়ার দরে অস্বাভাবিক হারে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৪৬ টাকা ৬০ পয়সা। আর ২৮ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬২ টাকা ৫০ পয়সায়। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৯০ পয়সা বা ৩৪.১৩ শতাংশ।
এদিকে, গত ২৪ আগস্ট এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর ছিল ১৬ টাকা ৬০ পয়সা। আর ২৮ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৩৩.৫৩ শতাংশ।
অপরদিকে, গত ১৩ আগস্ট ওয়াটা কেমিক্যালসের শেয়ারদর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। আর ২৮ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৫৯ টাকা ২০ পয়সায়। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৫০ পয়সা বা ২১.৩০ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ