ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে ভোট চেয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে প্রচারণায় অংশ নেওয়ায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার রূপসা উপজেলার ইমতিয়াজ আলী সুজন সাংগঠনিক নির্দেশনা ছাড়া নির্বাচনী প্রচারণা চালিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ অভিযোগে তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুজন খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ভাইরাল ভিডিও থেকে শুরু বিতর্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ আলী সুজন নিজেকে রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিয়ে এক ভোটারের সঙ্গে কথা বলছেন। কথোপকথনে তিনি আবিদ–হামিম–মায়েদ পরিষদের পক্ষে ভোট চান এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিমকে সমর্থন জানান।
তদন্তে জানা যায়, তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে একই প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন এবং নির্বাচনী পোস্টও শেয়ার করেছেন।
ছাত্রদলের অবস্থান
কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়া কোনো প্রচারণা চালানো শৃঙ্খলার পরিপন্থি। সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন করছিলেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)