ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের মুনাফায় ভাসালো ১৭ খাত
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট- ০৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৩৩ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে। একই সময়ে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন ৭৬২ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকায়। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে মুনাফায় ভাসিয়েছে ১৭ খাতের শেয়ার। অর্থাৎ সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে বা মুনাফা হয়েছে ১৭ খাতে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
মুনাফা হওয়া খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, লাইফ ইন্স্যুরেন্স, সিরামিকস, পাট, প্রকৌশল, আর্থিক, কাগজ ও প্রকাশনা, ট্যানারি, সেবা ও আবাসন, জেনারেল ইন্স্যুরেন্স, বিবিধ, ব্যাংক এবং টেলিকমিউনিকেশন।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটিতে ১১.৭০ শতাংশ দর বেড়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বা মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। খাতটিতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯.৭০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে সিরামিকস খাতে। এই খাতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭.৫০ শতাংশ।
সাপ্তাহিক রিটার্নে অন্য খাতগুলোর মধ্যে- পাট খাতে ৪.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৩০ শতাংশ, আর্থিক খাতে ৪ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৩.৯০ শতাংশ, ট্যানারি খাতে ৩.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২ শতাংশ, বিবিধ খাতে ১.৮০ শতাংশ, ব্যাংক খাতে ১.৫০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত