ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভিপি প্রার্থী কাদেরের পক্ষে ভোট চাইলেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সমর্থন জানান।
নাহিদ ইসলাম তার পোস্টে আব্দুল কাদেরের নীরব কর্মতৎপরতা এবং জাতির প্রয়োজনে তার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, "আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, কাদের সবসময় নীরবে-নিভৃতে কাজ করে গেছেন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের আগেও পরে সমানভাবে সক্রিয় ছিলেন। নাহিদের মতে, "কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে।"
গত এক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে নাহিদ বলেন, অনেকে যেখানে গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে, সেখানে কাদের নিজেকে সবকিছু থেকে সযত্নে আলাদা করে রেখেছেন, যদিও অনেক দায়ভার তার কাঁধে এসে পড়েছে।
আগামী ৯ তারিখের ডাকসু নির্বাচনে কাদেরের ভিপি পদে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, "সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত