ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
১০ ধাপে বেতন নির্ধারণের দাবি সরকারি চাকরিজীবীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণের জন্য ২০টি গ্রেড ভেঙে ১০টি ধাপে বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এছাড়া, আগামী ডিসেম্বরের মধ্যে ৯ম বেতন কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
সংগঠনটি আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, সকল দফতরে এক ও অভিন্ন নিয়োগবিধি, টাইমস্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন প্রথা পুনরায় চালু, আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলোপ এবং আইএলও সনদ মোতাবেক গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন। সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ নবম বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার মেজবাহ উদ্দিন আহমেদ, সংগঠনের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ সহ আরও অনেক নেতা বক্তব্য রাখেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন