ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার এখন সম্ভাব্য বুল মার্কেটের দ্বারপ্রান্তে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইবিএল সিকিউরিটিজের গবেষণা বিভাগের প্রধান মোহাম্মদ রেহান কবির। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ে দেশের সামষ্টিক অর্থনীতির ইতিবাচক পরিবর্তন, স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধার বাজারকে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।
রবিবার (৩১ আগস্ট) রাজধানীর মতিঝিলে ইবিএল সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে আয়োজিত “ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম”-এ এই মতামত তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারবাজারে আগ্রহী নানা প্রজন্মের বিনিয়োগকারী, গবেষক ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা।
পাকিস্তান-শ্রীলঙ্কারমতো উল্লম্ফন ঘটতে পারে
মূল প্রবন্ধ উপস্থাপনকালে রেহান কবির বলেন, “বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারের মতোই উল্লম্ফন ঘটতে পারে। ওই দেশগুলোতে মুদ্রাস্ফীতি কমা ও ট্রেজারি বন্ডের ফলন হ্রাসের কারণে বাজারে নতুন প্রাণ ফিরে এসেছিল। বাংলাদেশও এখন একই ধরনের ইতিবাচক সূচকের মধ্য দিয়ে যাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতির স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা প্রবাহের উন্নতি, রেমিট্যান্স বৃদ্ধির ধারা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড শেয়ারবাজারকে শক্তিশালী ভিত্তি দিয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুফল, ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল এবং প্রযুক্তিনির্ভর সেবা বিনিয়োগকারীদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে।
বিনিয়োগকারীদের জন্য শিক্ষামূলক উদ্যোগ
ইবিএল সিকিউরিটিজের গবেষণা টিম আয়োজিত অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল বিনিয়োগকারীদের সচেতন করা, আর্থিক জ্ঞান বৃদ্ধি করা এবং তাদেরকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। বক্তারা মনে করেন, বিনিয়োগকারীরা যদি সঠিক তথ্য, কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জানেন তবে শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে এবং বাজার আরও টেকসই হবে।
অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বিনিয়োগকারীরা সরাসরি গবেষণা টিমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এ সময় গবেষণা টিমের সদস্য রাশাদুর রহমান রতুল, রায়হান আহমেদ, একেএম আরিফ উজ্জামান ও জুহায়ের শামস খাতভিত্তিক সম্ভাবনা, উদীয়মান ঝুঁকি ও ভবিষ্যৎ বিনিয়োগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিনিয়োগকারীদের পাশে ইবিএল সিকিউরিটিজ
ইবিএল সিকিউরিটিজ জানায়, তারা নিয়মিতভাবে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করবে যাতে বিনিয়োগকারীরা শুধু তাৎক্ষণিক লাভের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদি, টেকসই বিনিয়োগ কৌশল গ্রহণ করতে উৎসাহিত হন। এতে একদিকে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়বে, অন্যদিকে একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগকারীদের কাছে তাদের অন্যতম শক্তি হলো গবেষণাভিত্তিক সেবা, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্রোকারেজ সমাধান এবং সর্বোচ্চ নিয়মানুবর্তিতা। ইস্টার্ন ব্যাংক পিএলসি’র শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ইবিএল সিকিউরিটিজ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্রোকারেজ হাউস হিসেবে পরিচিতি পেয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল