ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আজ আসছে ৯ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

২০২৫ নভেম্বর ০৫ ০৬:৩৯:০৮

আজ আসছে ৯ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ প্রতিষ্ঠানের বোর্ড সভা ও ট্রাস্ট্রি সভা আজ বুধবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ডিএসই প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার খবর জানিয়েছে।

সভায় প্রতিষ্ঠানগুলো ৩০ জুন ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে শেয়ারহোল্ডার জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে ইপিএস ও ইপিইউ প্রকাশ করবে।

ডিভিডেন্ড ঘোষণা করবে যে কোম্পানিগুলো-এটলাস বাংলাদেশ ও পদ্মা ওয়েল কোম্পানি। এরমধ্যে এটলাস বাংলাদেশ গতবছর ‘নো ডিভিডেন্ড’ দিয়েছিল। পদ্মা ওয়েল কোম্পানি ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অন্যদিকে, ইপিএস ও ইপিইউ প্রকাশ করার প্রতিষ্ঠানগুলো হলো-স্যালভো কেমিক্যালও এটলাস বাংলাদেশ। আর ইপিইউ প্রকাশ করবে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএসইপ ফার্স্ট ফান্ড-১ ও পপুলার-১ ফার্স্ট ফান্ড ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত