ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকার যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট-দোকানপাট
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় প্রতিদিন অসংখ্য মানুষ প্রয়োজনীয় কেনাকাটা, পোশাক-আশাক, ইলেকট্রনিকস বা অন্যান্য জরুরি কাজের জন্য বাজার ও শপিংমলে যান। তবে অনেক সময় দেখা যায়, যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে ক্রেতারা দেখতে পান দোকানপাট বন্ধ। এতে সময় ও পরিশ্রম দুটোই বিফলে যায়। তাই সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আগে থেকেই জানা অত্যন্ত জরুরি। আজ বুধবার রাজধানীর বেশ কিছু এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা। এসব স্থানে দোকান, শোরুম ও স্থানীয় মার্কেটগুলো আজ খোলা থাকবে না।
শুধু এলাকার ছোট দোকানপাটই নয়, রাজধানীর বেশ কিছু বড় শপিংমল ও সুপার মার্কেটও বুধবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকে। আজ যে মার্কেটগুলো বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা। তাই যেকোনো কেনাকাটার আগে এসব এলাকার দোকান বা মার্কেট খোলা আছে কিনা জেনে নেওয়াই সবচেয়ে ভালো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত