ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রোহিঙ্গাদের সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসন চান ব্রিটিশ হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা, শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ প্রত্যাবাসন এবং ক্যাম্পে মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ—এই চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। যুক্তরাজ্য এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত পোষণ করেছে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, "রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুকে সবসময় গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চায় যুক্তরাজ্য, যাতে এই সংকট বিশ্ববাসীর নজর থেকে আড়ালে না যায়।"
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অভিবাসন রোধ, সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিসা প্রতারণা বন্ধে দুই দেশের মধ্যে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যার খসড়া ইতোমধ্যে যুক্তরাজ্য পাঠিয়েছে।
এছাড়া, অনিয়মিত অভিবাসন রোধে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি ভার্চুয়াল মিটিং আয়োজনের বিষয়েও একমত হন তারা। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার আগামী ১৬-১৭ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য 'আন্তর্জাতিক ফ্রড সামিট'-এর সাইডলাইনে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ