ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রথম নারী চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচারব্যবস্থায় নারীর অগ্রযাত্রার উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে এসেছেন বিচারপতি ফারাহ মাহবুব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একমাত্র নারী বিচারপতি হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন দেশের বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্থা, যার মাধ্যমে অধস্তন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে প্রথমবারের মতো একজন নারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি ফারাহ মাহবুব।
চলতি বছরের ২১ জানুয়ারি তাকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন। এর আগে ২০২৩ সালের ২৪ মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
শিক্ষাজীবন শেষে বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। এরপর ১৯৯২ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন। বিচারপতি ফারাহ মাহবুবের পারিবারিক পরিচয়ের মধ্যেও রয়েছে আইন অঙ্গনের শক্তিশালী উপস্থিতি—তিনি সাবেক মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা।
হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু আলোচিত ও গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এর মধ্যে রয়েছে আজিমপুর কবরস্থান সংরক্ষণ সংক্রান্ত রায়, ধর্ষণের শিকার নারীদের মামলা দ্রুত গ্রহণের বিষয়ে নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার সংরক্ষণ, অবহেলার কারণে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করার নির্দেশ। এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে দেওয়া ঐতিহাসিক রায়ও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিচারপতি ফারাহ মাহবুব মনে করেন, আইন পেশায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতে বিচারাঙ্গনে নারীদের সক্রিয় ভূমিকা আরও দৃশ্যমান হবে বলেও তিনি প্রত্যাশা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার