ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের দেশে ফেরাতে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তবে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় অফিস-আদালত বন্ধ হয়ে গেছে এবং অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনিশ্চিত এই পরিস্থিতিতে প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তাঁদের খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা যেন নিশ্চিত থাকে, সে জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, "আমরা প্রবাসীদের ফিরিয়ে আনার পরিকল্পনা প্রস্তুত রেখেছি। তবে বর্তমানে আকাশপথ ও বিমান চলাচলের রুটগুলো বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাঁদের আনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই অথবা যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রয়োজন অনুযায়ী তাঁদের ফিরিয়ে আনা হবে।"
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের অভ্যন্তরীণ কলকারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে বেতন-ভাতা ও বোনাস নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে যুগ্ম সচিবদের নেতৃত্বে ছয়টি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত শিল্পাঞ্চলগুলো তদারকি করছে।
এর আগে বিকেলে মন্ত্রী সিলেটে থেকে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে জেলা সার্কিট হাউসে অভ্যর্থনা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। সফর শেষে তিনি শ্রীমঙ্গলের শেখবাড়ি মাদরাসা পরিদর্শন করেন এবং প্রখ্যাত আলেম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো