ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদি হ'ত্যা মামলার প্রধান আসামি ১৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ এসটিএফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তারা আইনি ব্যবস্থা থেকে বাঁচতে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করার পর তারা সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকায় অবস্থান নেন। সেখান থেকে তারা আবার অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এসটিএফ আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং গুরুতর অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের হেফাজতে নিয়ে এই হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য ও তাদের সহযোগীদের বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?