ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নারী অধিকার ও নিরাপত্তার দাবিতে ঢাবিতে পথনাটক
নিজস্ব প্রতিবেদক: নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি পথনাট্য আয়োজন। দিনটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় সচেতনতামূলক নাটক, যেখানে সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের নানা বাস্তবতা তুলে ধরা হয়।
রোববার (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নাটকটি পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। ‘শিকল ভাঙার গান’ শিরোনামের এই পথনাটকে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সাম্প্রতিক সময়ে দেশে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলো নাটকের মূল প্রেক্ষাপট হিসেবে উঠে আসে। একইসঙ্গে সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং নারীর নিরাপত্তাহীনতার বিষয়টিও নাট্যরূপের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়।
নাটকের বিভিন্ন দৃশ্য ও সংলাপে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার দাবি তুলে ধরা হয় এবং দর্শকদের সচেতন ভূমিকা রাখার বার্তাও দেওয়া হয়।
প্রতীকী উপস্থাপনা, প্রাণবন্ত অভিনয় এবং শক্তিশালী সংলাপের মাধ্যমে পথনাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে গভীর ভাবনার সৃষ্টি করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও নারীর প্রতি সম্মান প্রতিষ্ঠায় সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন অব্যাহত রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)