ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
এশিয়ায় খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ: এডিবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রকাশিত ‘ননপারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে দেশের বিতরণকৃত মোট ঋণের ২০.২০ শতাংশই খেলাপি।
প্রতিবেদনে বলা হয়, শুধু গত এক বছরেই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০.২৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। এ কারণে বাংলাদেশকে এশিয়ার ‘সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ’ হিসেবে আখ্যায়িত করেছে এডিবি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঋণ বৃদ্ধি অস্বাভাবিক। কারণ মাত্র এক বছরে খেলাপি ঋণের হার বেড়েছে ১১.২০ শতাংশ পয়েন্ট। বিপরীতে একই সময়ে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তাদের খেলাপি ঋণের অনুপাত কমাতে সক্ষম হয়েছে। নেপালে সামান্য বৃদ্ধি দেখা গেলেও তা মাত্র ০.৯ শতাংশ।
ভারতের উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কারের কারণে দেশটিতে খেলাপি ঋণের হার ২০২৩ সালের ৩.৪০ শতাংশ থেকে কমে ২.৫০ শতাংশে নেমে এসেছে। এটি প্রমাণ করে যে কাঠামোগত পরিবর্তন ও সংস্কার কার্যকর হলে ঋণখেলাপি নিয়ন্ত্রণ সম্ভব।
এডিবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের সম্মিলিত খেলাপি ঋণ ছিল ৮৬.৭৪ বিলিয়ন ডলার। এটি এশিয়ার মোট খেলাপি ঋণের প্রায় ১২.৪ শতাংশ এবং আগের বছরের তুলনায় কিছুটা কম। তবে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
২০২৩ সালে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৫.৮০ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। ওই সময়ে খেলাপি ঋণের হার ছিল মাত্র ৭.৭০ শতাংশ, কিন্তু ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ শতাংশে। আর ২০২৪ সালে এসে এ হার এক লাফে ২০ শতাংশের ওপরে পৌঁছেছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য গুরুতর সংকেত।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট