ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে উত্থান, ভিন্ন স্রোতে ৫ খাতের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৬২ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান ছিল ১৬ খাতের। তবে এর মধ্যেও ৫ খাতের লেনদেন কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে লেনদেন কমে যাওয়া খাতগুলো হলো- জেনারেল ইন্স্যুরেন্স, বস্ত্র, কাগজ ও প্রকাশনা, ভ্রমণ ও অবকাশ এবং পাট।
খাতগুলোর মধ্যে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন কমেছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। খাতটিতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৭১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৮১ কোটি ১৫ লাখ টাকা কম। আলোচ্য সপ্তাহে খাতটির প্রতিদিন গড় ৫৬ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে বস্ত্র খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে মোট ৬৯৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩৬ কোটি ৮৯ লাখ টাকা কম। আলোচ্য সপ্তাহে খাতটিতে প্রতিদিন গড় ১৩৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে মোট ২২৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪৫কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা কম। আলোচ্য সপ্তাহে খাতটিতে প্রতিদিন গড় ৪৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য দুই খাতের মধ্যে- সপ্তাহজুড়ে ভ্রমণ ও অবকাশ মোট ১০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ কোটি ৮ লাখ টাকা কম। আলোচ্য সপ্তাহে খাতটিতে প্রতিদিন গড় ২০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে পাট খাতে মোট ৪৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা কম। আলোচ্য সপ্তাহে খাতটিতে প্রতিদিন গড় ৯ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা