ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারল না এনসিপি
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) এসব তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা পূরণ করতে হবে।”
এর আগে, নিবন্ধনের শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে নির্বাচন ভবনে জমা দিয়েছিল এনসিপি। তবে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে তারা উত্তীর্ণ হতে পারেনি। এ অবস্থায় এনসিপিসহ অন্যান্য দলকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, নিবন্ধন পাওয়ার জন্য যে সব শর্ত পূরণ প্রয়োজন তার সব কাগজপত্র আমরা ট্রাকে করে এনে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধি দল গিয়ে মূল আবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে।
নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের যে শর্ত রয়েছে, সেগুলো হলো-
১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করবে। শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট দলকে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি