ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুধবার ৫ দফা দাবিতে কফিন মিছিল
আগামীকাল ১৬ জুলাই (বুধবার) রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কারের দাবিতে এই কফিন মিছিল করা হবে।
এই ঘোষণা আসে গত রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই আসে। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন কফিন মিছিলের সময় নির্ধারণ করা হয়।
কফিন মিছিলটি রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হবে। সেখানে গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
দল-মত নির্বিশেষে সকলকে এই কফিন মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জুলাই ঐক্যের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠক ইসরাফিল ফরাজী এই তথ্য জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর