ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতার ধারাবাহিকতায় আজ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে দুপুরে সচিবালয়ে আসছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ দেখা গেছে।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসতে পারে।
বৈঠকে হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে উপস্থিত থাকবেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুলসহ দূতাবাসের আরও একজন প্রতিনিধি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করার উপায় নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বাড়ায় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এটি ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত