ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসি ও সমমান পরীক্ষা
কেন্দ্রের ভুলে ফেল; ৩ দিন পর পাস ৪৮ শিক্ষার্থী
যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় অবশেষে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। তিন দিন পর আজ রোববার (১৩ জুলাই) সংশোধিত ফলে ওই ৪৮ জন শিক্ষার্থী সবাই কৃতকার্য হয়েছেন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছয়টি স্কুলের মোট ৩২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ছিল ৪৮ জন। তারা সবাই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। বিষয়টি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা বুঝতে পারেন, ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিষয়টি কেন্দ্রসচিব মো. খানজাহান আলীকে জানালে তিনি যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ফল সংশোধনের অনুরোধ জানান।
এ বিষয়ে কেন্দ্রসচিব খানজাহান আলী বলেন, "কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ের ফলাফল অকৃতকার্য আসে, তারা বুঝতে পারেননি। ফল সংশোধনের আবেদন করার পর আজ শিক্ষা বোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।"
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন এ বিষয়ে বলেন, "কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আজ তাদের ফলাফল সংশোধন করে দেওয়া হয়েছে।"
কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪২ হাজার ১২৭ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?