ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসির ফলাফলে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলার উজ্জ্বল সাফল্য
দেশব্যাপী এসএসসি পরীক্ষার ফলাফলে যখন বেশকিছু প্রতিষ্ঠানে ফল বিপর্যয় দেখা দিয়েছে, ঠিক সেই সময়েও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা।
গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি-২০২৫ সালের ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে মোট ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০৮ জন। পাশের হার ৯৮.৫৮%। এর মধ্যে জিপিএ-৫ (A+) অর্জন করেছে ৫৬ জন শিক্ষার্থী। এই চমৎকার সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
ফলাফল প্রকাশের পর এক সংক্ষিপ্ত ব্রিফিং-এ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ফলাফলের এই ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠানটির এ সাফল্য দেশের শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?