ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৩ জুলাই) রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভে অংশ নেন তারা।
এ সময় শিক্ষার্থীরা দাবি তুলে বলেন, সুষ্ঠুভাবে সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে এবং কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। তা না হলে তাদের এক বছর নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে ‘কলেজে ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই’, ‘এমসিকিউ-সিকিউ একত্রে পাস চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
তাদের দাবি, অনেকেই রচনামূলক অংশে ৪০-৫০-এর বেশি নম্বর পেলেও শুধুমাত্র এমসিকিউতে (MCQ) ১-২ নম্বর কম থাকার কারণে ফেল করেছেন। এতে প্রায় ৬ লাখ শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। নতুন এই নিয়মকে শিক্ষার্থীরা ‘অমানবিক’ ও ‘অপরিকল্পিত’ বলে উল্লেখ করেন এবং এর সংস্কারের দাবি জানান।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি দল সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে এবং অন্য একটি দল নামের বানান ও অন্যান্য কাগজপত্র সংশোধনের দাবিতে বিক্ষোভ করেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপস্থিত ছিল।
উল্লেখ্য, গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি