ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
উচ্চশিক্ষায় অর্থসহায়তা দিচ্ছে কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু
পার্থ হক: কানাডায় উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে অটোয়া বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।
কানাডার রাজধানী অটোয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ও ফরাসি—দুই ভাষায় পাঠদান করে থাকে। দ্বিভাষিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সমাদৃত। বৈশ্বিক র্যাঙ্কিংয়েও নিয়মিতভাবে এগিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আর্থিক সুবিধা
স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা বছরে ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার পাবেন। পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ৯ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হবে।
যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। একাডেমিক ফল ভালো থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর প্রয়োজন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় পূর্ণাঙ্গ সিভি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, পাসপোর্টের কপি এবং ইংরেজি দক্ষতার সনদ জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিতওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা