ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ২ বিষয়ে ফেল
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন—একটি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েও ফলাফলে দেখা গেছে তিনি দুটি বিষয়ে ফেল করেছেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে অকৃতকার্য হন।
এরপর ২০২৫ সালে পুনরায় কেবল গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলাফল অনলাইনে দেখতে গিয়ে তিনি বিস্মিত হন—সেখানে তাকে গণিতের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। অথচ তার প্রবেশপত্র অনুযায়ী তিনি শুধুমাত্র গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
জিৎ চন্দ্র মোহন্ত বলেন, "২০২৪ সালে আমি শুধু গণিতে ফেল করেছিলাম তাই ২০২৫ সালের পরীক্ষায় কেবল সেই বিষয়েরই পরীক্ষায় অংশ নিয়েছি। কিন্তু এবার ফলাফলে কৃষিতেও ফেল দেখানো হয়েছে যেটি আমি পরীক্ষাই দিইনি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।"
বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক জানান, "বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। মার্কশিট প্রদানের সময় এই ভুল সংশোধন হয়ে যাবে বলে আমরা আশা করছি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, "আমি বিষয়টি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। আমাদের আরও দুই শিক্ষার্থীর সাথেও একই ঘটনা ঘটেছে। কৃষি চতুর্থ বিষয় হওয়ায় এটি মূল ফলাফলে প্রভাব ফেলার কথা নয়। গণিতে উত্তীর্ণ হলে মোট ফলেও পাস দেখাবে। আমরা ইতিমধ্যে বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)