ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এসএসসির রেজাল্ট কেড়ে নিলো ৭ প্রাণ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দেশের সাতটি জেলার সাত শিক্ষার্থী আত্মহত্যা করেছে। কেউ ফেল করায়, আবার কেউ গোল্ডেন এ-প্লাস না পাওয়ায় হতাশ হয়ে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেয়। এছাড়াও কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশাল:
জেলার হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। তাদের মধ্যে হিজলার খুন্না গোবিন্দপুর গ্রামের অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জের বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের মীম ইসলাম (১৬) মারা গেছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
দিনাজপুর:
হাকিমপুর উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের রিতা মনি (১৬) ফেল করায় বিষপান করে মারা যায়। সে দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
গাইবান্ধা:
পলাশবাড়ী উপজেলার নূরপুর গ্রামের লাবণ্য আক্তার (১৬) ফলাফল খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
কুমিল্লা:
বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের প্রভা আক্তার (১৬) ফেল করায় আত্মহত্যা করে। সে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বগুড়া:
শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের সুমাইয়া আক্তার (১৭) গোল্ডেন এ-প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
ঠাকুরগাঁও:
বালিয়াডাঙ্গী উপজেলার মিতু আক্তার রেশি (১৬) ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আরেক ছাত্রী আরমিনা আক্তার বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়, সে এখন হাসপাতালে ভর্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল