ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ৯৮৪
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে—২০২৪ সালে শতভাগ পাসকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ) এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।
এবার ফল প্রকাশ উপলক্ষে তেমন কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে। এতে অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবারের ফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)