ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলগামী জাহাজে হামলা করে ডুবিয়ে দিলো হুথিরা
লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউরোপীয় এক নৌ-মিশন।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর তথ্য অনুযায়ী, সোমবার গ্রিসের পরিচালনাধীন লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ইটার্নিটি সি’-তে ২৫ জন ক্রুসহ হামলা চালানো হয়।
হামলার পর রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। এর মধ্যেই মঙ্গলবার আরও হামলার ঘটনা ঘটে।
হুথিরা দাবি করেছে, জাহাজটি ইসরায়েলের গন্তব্যে যাচ্ছিল বলে তারা এটিতে হামলা চালিয়েছে এবং কিছু ক্রুকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, জাহাজটির ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে হুথিরা। এ ঘটনায় ইয়েমেনে নিযুক্ত মার্কিন দূতাবাস দ্রুত অপহৃতদের মুক্তির দাবি জানিয়েছে।
ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত জাহাজটির ২১ জন ক্রু ফিলিপাইনের নাগরিক। বাকি ক্রুদের মধ্যে একজন রাশিয়ান যিনি হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন।
এর আগে রোববার হুথিরা লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিস-পরিচালিত আরেকটি জাহাজ ‘ম্যাজিক সিজে’-তেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তারা দাবি করেছে ওই জাহাজ একটি এমন কোম্পানির মালিকানাধীন যারা অধিকৃত ফিলিস্তিনের একটি নিষিদ্ধ বন্দরে পণ্য পাঠিয়েছে।
হুথিদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র যোদ্ধারা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় যার ফলে ‘ইটার্নিটি সি’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়।
রোববারের হামলায় আক্রান্ত ‘ম্যাজিক সিজে’ জাহাজের ২২ জন ক্রুকে পাশ দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত