ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারতে ফের যুদ্ধবিমান বিধ্ব'স্ত
ভারতের উত্তরপশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানের চুরু জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এই ঘটনা ঘটে বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় বুধবার বেলা ১টা ২৫ মিনিটে চুরু জেলার ভানোদা গ্রামের কাছে ভারতীয় বিমানবাহিনীর দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কোনো বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি।
দেশটির বিমান বাহিনী জানিয়েছে, চুরু জেলায় যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটনায় তদন্ত শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতীয় বিমানবাহিনী বলেছে, 'বিমানবাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তে দুই পাইলটের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে এবং এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।'
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এটি ভারতের বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানের তৃতীয় বিধ্বস্ত ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পাঁচকুলায় এবং ১২ এপ্রিল গুজরাটের জামনগরে দুটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা ভারতীয় বিমানবাহিনীর এই বিশেষ দুই-ইঞ্জিনবিশিষ্ট জাগুয়ার যুদ্ধবিমান সাধারণত এক বা দুই আসনের হয়। যদিও এই বিমান পুরোনো তবুও এটি ভারতীয় বিমানবাহিনীতে ব্যাপক ব্যবহৃত। তবে সময়ের সঙ্গে বিভিন্ন উন্নয়ন ও পরিবর্তন আনা হয়েছে।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে, যা ছয়টি স্কোয়াড্রনে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: এনডিটিভি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন