ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরান-সৌদি সম্পর্ক উন্নয়নে জেদ্দায় শীর্ষ বৈঠক
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জেদ্দায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। ইরান এ বৈঠককে ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছে। ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলে কোনো দেশে শীর্ষ পর্যায়ের ইরানি কূটনীতিকের এটি প্রথম সফর।
কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ ও আরাঘচি এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনাটি ‘ফলপ্রসূ’ ছিল।
ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর এই সফর অনুষ্ঠিত হলো। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করে। তবুও তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্কোন্নয়নের প্রক্রিয়া থেমে যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আরাঘচি ও যুবরাজ মোহাম্মদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যুবরাজ বলেন, ‘যুদ্ধবিরতিতে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে বলে সৌদি আরব আশা করছে এবং বিরোধ নিষ্পত্তির জন্য কূটনৈতিক সংলাপের পথকে সমর্থন দেয়।’
আরাঘচি সৌদিকে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও বৈঠক করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত