ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আফগান সরকারের শীর্ষ ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আফগানিস্তানের শাসক তালেবান সরকারের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নারী ও মেয়েদের ওপর নির্যাতন এবং লিঙ্গভিত্তিক নিপীড়নের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি নারীদের প্রতি নিপীড়নমূলক আচরণের অভিযোগে তালেবান নেতৃত্বের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার হেগভিত্তিক আদালত জানায়, তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে নারী ও মেয়েদের প্রতি লিঙ্গের কারণে লক্ষ্য করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ রয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, যদিও তালেবান পুরো জনগণের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে, তারা বিশেষভাবে নারী ও মেয়েদের তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মেয়েদের শিক্ষা, গোপনীয়তা, পারিবারিক জীবন, চলাচল, মতপ্রকাশ, চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও তালেবানের নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ যৌনতা ও লিঙ্গ পরিচয়ের প্রকাশ ঘটানোর অভিযোগে অনেককেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
হেগভিত্তিক এ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ নিয়ে কাজ করে। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলোর ওপরই বর্তায়। ফলে অনেক সময় অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে উৎপাদনশীল দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি আনবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করি, আফগানিস্তান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ