ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তেল দিয়ে আকাশ ব্যবস্থা শক্তিশালী করছে ইরান!
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস হয়।
এক আরব কর্মকর্তা সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে মঙ্গলবার (৮ জুলাই) জানিয়েছেন, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান।
নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে, তারা ইরান-চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত। এছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে তারা।”
চীন থেকে ইরান ঠিক কতটি প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই বেইজিং এসব প্রতিরক্ষা সরঞ্জাম তেহরানে পাঠানো শুরু করে। এক আরব কর্মকর্তা জানিয়েছেন, “তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনারা।”
চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্যানুসারে, ইরানের প্রায় ৯০ শতাংশ তেলই রপ্তানি হয় চীনে।
মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন ইরানি তেল কেনা অব্যাহত রেখেছে। তবে এসব নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে তেলগুলোর উৎস যে ইরান, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
দখলদার ইসরায়েলের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ চলছিল তখন অনেক পশ্চিমা দেশ বলেছিল, ‘ইরানের কাছ থেকে রাশিয়া ও চীন দূরত্ব বজায় রাখছে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরই ইরানকে পুনর্গঠনে সহায়তা শুরু করেছে বেইজিং।’
যুদ্ধ শুরুর সময়ই ইসরায়েল ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। ফলে দেশটির আকাশসীমায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় দখলদার বাহিনী। এর সুযোগে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উচ্চপদস্থ বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। ইরানি সরকারের দাবি, ১২ দিনের এই যুদ্ধে ইসরায়েল মোট ১ হাজার ৬ জন ইরানিকে হত্যা করেছে।
সূত্র: মিডেল ইস্ট আই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব