ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফুটবল উন্নয়নে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিল আফ্রিকার মুসলিম দেশ
মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় স্থানীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং পরিচালক হাসান খারবোশ তাকে স্বাগত জানান। দুই কর্মকর্তা উপদেষ্টাকে ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনের সময় উপদেষ্টাকে ফেডারেশনের ফুটবল কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো, প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও পুনর্বাসন কেন্দ্র, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া সুবিধা দেখানো হয়। এ সময় কর্মকর্তারা মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। আলোচনাকালে মরক্কান ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।
ফেডারেশনের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক সাফল্য, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। এ সময় আসিফ মাহমুদ উল্লেখ করেন, "বাংলাদেশে মরক্কো জাতীয় দলের বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে।" এই প্রেক্ষাপটে তিনি দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করেন। যা ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।
এছাড়াও আন্তর্জাতিক মানের ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য মরোক্কোর পরামর্শ, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বেও বিশেষ জোর দেন উপদেষ্টা। উভয় পক্ষই আশা প্রকাশ করে এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?