ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-মরক্কো প্রীতি ম্যাচের প্রস্তাব
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে মরক্কোর জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (FRMF) পরিদর্শনকালে এই প্রস্তাব দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরিদর্শনকালে ফেডারেশনের পক্ষ থেকে উপদেষ্টাকে আধুনিক ফুটবল অবকাঠামো—প্রশিক্ষণ মাঠ, রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য সুবিধা ঘুরিয়ে দেখানো হয়। উপস্থিত ছিলেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ।
বৈঠকে মরক্কোর কর্মকর্তারা ফুটবল ব্যবস্থাপনা, খেলোয়াড় উন্নয়ন ও কাঠামোগত পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ আদান-প্রদানের আগ্রহ প্রকাশ করে মরক্কো।
উপদেষ্টা আসিফ মাহমুদ মরক্কোর সাম্প্রতিক ফুটবল সাফল্য, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশে মরক্কো দলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে এবং একটি প্রীতি ম্যাচ দুই দেশের মধ্যে ক্রীড়াবান্ধব সম্পর্ক আরও গভীর করবে।
এ ছাড়া, আন্তর্জাতিক মানের ফুটবল ইকোসিস্টেম গঠনে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুই দেশের প্রতিনিধি দলই আশাবাদ ব্যক্ত করেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ক্রীড়াক্ষেত্রে টেকসই সহযোগিতা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?