ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ফুটবলে যুদ্ধের প্রভাব
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং তাতে যুক্তরাষ্ট্রের সক্রিয়ভাবে জড়িয়ে পড়ার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে—যার প্রভাব পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কর্মসূচিতেও।
২৮, ২৯ ও ৩০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা এই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন প্রবাসী ফুটবলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের আসা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
ডেনমার্কপ্রবাসী ফুটবলার ও ট্রায়ালের অন্যতম সমন্বয়ক সাকিব মাহমুদের গতকাল কাতার হয়ে ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় তিনি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একইভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আটকে পড়েছেন আরও বেশ কয়েকজন ফুটবলার।
এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ট্রায়াল অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি। ফলে ট্রায়াল আয়োজন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট অবস্থান জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ