ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদ
ইতালিতে নাগরিকত্ব আইন-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দিনব্যাপী গণভোট অনুষ্ঠিত হলেও, ভোটার উপস্থিতির অভাবে তা বাতিল হয়ে গেছে। মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ ভোটারের অংশগ্রহণের ফলে বহুল প্রত্যাশিত এ আয়োজন কার্যকর হয়নি।
সোমবার (৯ জুন) এ তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, অভিবাসীদের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া ১০ বছরের পরিবর্তে ৫ বছরে নামানো, শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় দোষীদের শাস্তির বিধানের লক্ষ্যে আদালতের নির্দেশে এই গণভোটের আয়োজন করা হয়। তবে দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, শতকরা ৫০ ভাগের বেশি ভোটার ভোট দিলেই কেবল গণভোটের ফলাফল কার্যকর হয়।
গুরুত্বপূর্ণ এই গণভোটে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় দেশটিতে বসবাসকারী প্রায় ২৫ লাখ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার প্রত্যাশা আপাতত পূরণ হলো না। বাংলাদেশি-সহ বিদেশিদের দাবি, ডানপন্থি রাজনৈতিক দলগুলোর বিদেশবিরোধী প্রচারণা এবং সরকারপক্ষের বিরোধিতার কারণেই ভোটার অনাগ্রহ দেখা দেয়।
উল্লেখ্য, ইতালির বামপন্থি ও মধ্যপন্থি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও একটি বড় শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে গণভোটের আয়োজন করেছিল। প্রস্তাবের পক্ষে থাকা সংগঠনগুলোর মতে, এই সংস্কার হলে দেশটির নাগরিকত্ব আইন আরও মানবিক হতো এবং জার্মানি-ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠত।
উল্লেখযোগ্য বিষয়, ১৯৭৪ থেকে ১৯৯৫ সালের মধ্যে ইতালিতে ৯টি গণভোট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৮টিতেই প্রয়োজনীয় ভোটার উপস্থিতি নিশ্চিত হয়েছিল। তবে এরপর আয়োজিত ৩৪টি গণভোটের মধ্যে ৩০টিই বাতিল হয় ভোটার অনুপস্থিতির কারণে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন