ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপে টিকিট নিশ্চিত ১০ দলের, বাকিরা কীভাবে যাবে?
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুটি দেশ—জর্ডান ও উজবেকিস্তান। দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে একাদশবারের মতো। সবমিলিয়ে এশিয়া থেকে পাঁচটি দেশ এরই মধ্যে জায়গা করে নিয়েছে আগামী বছরের বিশ্বকাপে।
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে এখন পর্যন্ত ১০টি দেশ বিশ্বকাপ নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি অংশ নিচ্ছে। বাকি নিশ্চিত দলগুলো হলো: জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড।
এখনও বাকি ৩৭টি দলের ভাগ্য নির্ধারিত হয়নি। চলুন এক নজরে দেখে নেই কোন অঞ্চল থেকে কোন দলগুলো বিশ্বকাপে জায়গা করে নিতে পারে:
লাতিন আমেরিকা:
এই অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম স্থানের দলটি প্লে-অফের মাধ্যমে সুযোগ পাবে। এরই মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাই পর্বের বর্তমান পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা এরপর রয়েছে ইকুয়েডর, প্যারাগুয়ে, ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়া। সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। সব দলের এখনও তিনটি করে ম্যাচ বাকি রয়েছে।
এশিয়া:
এশিয়া অঞ্চল থেকে মোট আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে এবং একটি দল প্লে-অফের মাধ্যমে সুযোগ পাবে। ইতোমধ্যে টিকিট নিশ্চিত করেছে জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। বাকি দুটি দল নির্ধারিত হবে বাছাই পর্বের পরবর্তী ধাপে।
আফ্রিকা:
এই অঞ্চল থেকে মোট নয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে আর একটি দল পাবে প্লে-অফের সুযোগ। এখন পর্যন্ত এখান থেকে কোনো দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়নি। তবে এগিয়ে রয়েছে মিশর, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, মরক্কো, আইভরি কোস্ট, আলজেরিয়া, তিউনিশিয়া ও ঘানা।
উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (CONCACAF):
এই অঞ্চল থেকে মোট ছয়টি দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এরই মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি তিনটি দল নির্ধারিত হবে বাছাইয়ের মাধ্যমে।
ইউরোপ:
এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি মোট ১৬টি দেশ যাবে বিশ্বকাপে। ১২টি গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি খেলবে। প্লে-অফের মাধ্যমে বাকি চারটি দল নির্ধারিত হবে। এখন পর্যন্ত ইউরোপ থেকে কোনো দল নিশ্চিত হয়নি। বাছাই পর্ব চলবে আগামী মার্চ পর্যন্ত।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল:
এই অঞ্চল থেকে দুটি দল বিশ্বকাপে অংশ নেবে। এর মধ্যে একটি নিউজিল্যান্ড এরই মধ্যে টিকিট নিশ্চিত করেছে। অন্যটি পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। এই প্লে-অফে ছয়টি দল অংশ নেবে। এদের মধ্যে থাকবে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও ওশেনিয়ার প্রতিনিধিরা। এখান থেকে দুটি দল পাবে বিশ্বকাপে খেলার শেষ সুযোগ।
বিশ্বকাপের পূর্ণ চিত্র পেতে হলে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে কারণ বেশ কয়েকটি অঞ্চলে বাছাই পর্ব এখনো চলমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)